গোয়াইনঘাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

গোয়াইনঘাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪/০১/২০২৫ ০২:১৫:০৫ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন


‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ শীর্ষক স্লোগানে সিলেটের গোয়াইনঘাটে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টায় গোয়াইনঘাট বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। 

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুল ইসলাম। এতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা দুই দিনব্যাপী মেলায় তাদের উদ্ভাবিত ধারণা থেকে আবিষ্কার করা বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করছেন। 

মেলায় উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১১টি স্টল প্রদর্শিত হচ্ছে। উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের উদ্বোধক ভারপ্রাপ্ত ইউএনও মো. সাইদুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু কাওছার, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক, গোয়াইনঘাট সোনালী ব্যাংকের ম্যানেজার আবুল কালাম ও সাবেক ম্যানেজার শফিকুল ইসলাম ভূইয়াসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক