বিশ্বনাথে খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট ফেডারেশন কাপ এর উদ্বোধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

বিশ্বনাথে খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট ফেডারেশন কাপ এর উদ্বোধন

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০১/২০২৫ ০৭:২৪:২৬ পূর্বাহ্ন

বিশ্বনাথে খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট ফেডারেশন কাপ এর উদ্বোধন

ছবি: নিজস্ব


সিলেটের  বিশ্বনাথ উপজেলায় খাজাঞ্চী ইউনিয়নে জমকালো আয়োজনের মধ্যদিয়ে ১২টি টিমের অংশগ্রহণে শুরু হয়েছে খাজাঞ্চি ক্রিকেট ফেডারেশন কাপ। বর্ণিল সাজ-সজ্জায় আজ পর্দা উম্মোচিত হয়েছে এই টুর্নামেন্টের।

মঙ্গলবার ( ১৪ জানুয়ারি) দুপুরে রাজাগঞ্জ বাজার সংলগ্ন মাঠে খাজাঞ্চি ফেডারেশন কাপের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত খেলায় ফেডারেশনের সভাপতি ফারহান আহমদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হেলাল আহমদ এর সঞ্চালনায় ও সাংবাদিক আব্দুল কাইয়ুমের প্রাণবন্ত ধারাভাষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি মুমিন খান মুন্না।

অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের নাট্য তারকা গ্রীণ বাংলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেলাল আহমদ মুরাদ ও সদস্য বিপ্লব এষ। শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাষ্ট্রপ্রবাসী  রায়হান আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমেরিকা প্রবাসী জাকির আহমদ, যুক্তরাজ্য প্রবাসী দুলাল আহমদ,আলী আহমদ,সাংবাদিক সায়েস্তা মিয়া, আব্বাস হোসেন ইমরান, সমুজ আহমদ সায়মন,আক্তার আহমেদ শাহেদ, মশিউর রহমান, রাজা মিয়া, আবদুস সালাম, নুর উদ্দিন প্রমুখ।

উদ্বোধনী খেলায় সুপারস্টার ক্রিকেট ক্লাবকে হারিয়ে জয়লাভ করেছে তরুণ প্রতিভা ক্রিকেট ক্লাব।ম্যাচ সেরা হয়েছে তরুণ প্রতিভা ক্রিকেট ক্লাবের মারুফ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক