বিশ্বেনাথে ৮ ইউনিয়ন নিয়ে ইউনাইটেড ইউকে’র আয়োজনে ফুটবল খেলার উদ্বোধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

বিশ্বেনাথে ৮ ইউনিয়ন নিয়ে ইউনাইটেড ইউকে’র আয়োজনে ফুটবল খেলার উদ্বোধন

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০১/২০২৫ ০৮:২১:৪২ পূর্বাহ্ন

বিশ্বেনাথে ৮ ইউনিয়ন নিয়ে ইউনাইটেড ইউকে’র আয়োজনে ফুটবল খেলার উদ্বোধন

ছবি: নিজস্ব


বিশ্বনাথ ইউনাইটেড ইউ. কে এর উদ্যোগে উপজেলার ৮ টি ইউনিয়ন ফুটবল দলের অংশগ্রহণে মেগা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বিশ্বনাথ উপজেলার চাঁনশীর কাপন মোহামেডান মাঠে আজ এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। ট্রাইবেকারে ৮নং দশঘর ইউনিয়ন ১ নং লামাকাজী ইউনিয়নকে হারিয়ে উদ্বোধনী খেলায় জয়লাভ করেছে।

উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেস্টা মন্ডলীর সদস্য এম. আসকির আলী। এসময় তিনি তার বক্তব্যে বলেন, ‘খেলাধুলা মানুষের মানসিক বিকাশের সহায়তা করে। সমাজ থেকে অপরাধ প্রবনতা দূর করে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করতে খেলাধুলার বিকল্প নেই। তাই তরুণ প্রজন্মকে খেলাধুলার সাথে সম্পৃক্ত রাখতে আমাদের সবাইকে এর পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে। বিগত ১৭ বছর দেশবাসী শান্তিতে ছিলেন না, প্রতিনিয়তই আতংঙ্কের মধ্যে থাকতে হয়েছে। এসময় মানুষের মৌলিক ও মানবিক অধিকারগুলো হরণ করা হয়েছিল। তারা রাজনৈতিকভাবে জনতার নেতা এম. ইলিয়াস আলীর মোকাবেলা করতে না পেরে, তাঁকে রাতের আধাঁরে গুম করে। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা গণমানুষের নেতা এম. ইলিয়াস আলী যাতে দ্রুত অক্ষত অবস্থায় আমাদের মাঝে ফিরে আসেন, সেজন্য সবার কাছে দোয়া করার আবেদন রইল।’


তিনি মঙ্গলবার (১৪ জানুয়ারি) সিলেটের বিশ্বনাথে পৌর শহরের পশ্চিম চান্দশিরকাপন গ্রামে মোহামেডানের মাঠে ‘বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে’র উদ্যোগে আয়োজিত ‘মেগা ফুটবল টুর্ণামেন্ট-২০২৫’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

এর পূর্বে উদ্বোধক হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া। উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে ফেন্ড্রস ক্লাব (দশঘর) ৫-৪ গোলের ব্যবধানে লামাকাজী একাডেমী (লামাকাজী)’কে হারিয়ে টুর্ণামেন্টের শুভ সূচনা করেছে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন লামাকাজী একাডেমীর নজরুল ইসলাম নবু।

বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে’র সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা ধারাভাষ্যকার এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী লিটনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, প্রবাস বাংলার সিও জুনেদ আহমদ, বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে’র সহ সভাপতি রাজু মিয়া, সুহেল আহমদ, যুক্তরাষ্ট্র সমিতির সাবেক সভাপতি মুজিব আহমদ মনির, বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে’র বাংলাদেশ সমন্বয়ক কমিটির সমন্বয়ক দেলওয়ার হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি তারেক আহমদ খজির।

এসময় অনুষ্ঠানে বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে’র ও স্থানীয় সমন্বয়ক কমিটির সদস্যবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক