ম*ক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

ম*ক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০১/২০২৫ ০১:২৫:৫৬ পূর্বাহ্ন

ম*ক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ


জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণ, গোলাপগঞ্জ, সিলেটের কেন্দ্রীয় মক্তব পরীক্ষার ফলাফল প্রকাশ ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় বোর্ডের অস্থায়ী কার্যালয়ে শিক্ষাবোর্ডের সভাপতি মাওলানা খাইরুল আমীন আনওয়ারী ও সাধারণ সম্পাদক হাফিয নোমান মাহফুজের পরিচালনায় ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আনোয়ার হোসেন হেলালী।

এর আগে মঙ্গলবার দুপুরে শিক্ষাবোর্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ফলাফল জমা দেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক।

কায়দা, আমপারা, কুরআন শরীফ ১ম বর্ষ ও কুরআন শরীফ ২য় বর্ষ এই মোট ৪ বিভাগের পরীক্ষা ৪টি কেন্দ্রের মাধ্যমে ১৬টি মক্তবের ৩০১ জন শিক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিত ছিল ৪১ জন। এতে বৃত্তি পায় ৯৪ জন, প্রথম বিভাগ ৮২ জন, দ্বিতীয় বিভাগে ৩৯ জন, তৃতীয় বিভাগে ১০ জন, বিবেচিত ৬৩ জন ও অকৃতকার্য হয় ১৩ জন। কায়দা, আমপারা, কুরআন শরীফ এবং মক্তব বোর্ড কতৃর্ক নির্ধারিত সিলেবাসের আলোকে প্রশ্নপত্রে মৌখিকভাবে পরীক্ষা গ্রহণ করা হয়। 

ফলাফল প্রকাশ শেষে সাধারণ সভায় বোর্ডের পক্ষ থেকে আগামী ৩০ জানুয়ারি পুরস্কার বিতরণ ও আলোচনা সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফলাফল প্রকাশ ও সাধারণ সভায় উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ডের দায়িত্বশীল ও বিভিন্ন মক্তবের পরিচালকবৃন্দ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক