জৈন্তাপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

জৈন্তাপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০১/২০২৫ ০২:১৭:৫৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

ছবি নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। "জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই মেলার উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে ও জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। 

মেলায় স্কুল ও কলেজ দুই ক্যাটাগরিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা বিজ্ঞান সংশ্লিষ্ট বিভিন্ন স্টলে তাদের মডেল প্রকল্পসমূহ প্রদর্শন করেন।

উদ্বোধনের পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার, সহকারী প্রোগ্রামার আবদুল্লাহ আল মামুন, হরিপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলি সরকার ও বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল ও কলেজ থেকে আগত শিক্ষক, শিক্ষিকা ও মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক