জৈন্তাপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে যুব স*মাবেশ অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

জৈন্তাপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে যুব স*মাবেশ অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০১/২০২৫ ০২:৪৮:৩১ পূর্বাহ্ন

জৈন্তাপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে যুব স*মাবেশ অনুষ্ঠিত

ছবি নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও যুব উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

'এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই' এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ও দরবস্ত ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় দরবস্ত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সমাবেশে ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহারের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী। যুব সমাবেশে স্থানীয়  যুব উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শনের পাশাপাশি তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

পরে যুব সমাবেশে সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা শেষে দরবস্ত ইউনিয়নের বিভিন্ন যুব ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দের হাতে খেলার পোশাকসহ ক্রীড়াসামগ্রী তুলে দেওয়া হয়।

যুব সমাবেশে আরও উপস্থিত ছিলেন স্থানীয় প্রবীণ শিক্ষক মোহাম্মদ এনায়েতউল্লাহ্, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মহসিন, ইউপি সদস্য মো. বশির উদ্দিন, মোদাচ্ছির আহমেদ, মোয়াজ্জেম হোসেন সুমন, মুফজ্জিল আলি গগন, আব্দুর রকিব, ইউপি সদস্য প্রতিমা রানী, শাহনাজ বেগম, মিনু রানী দেবসহ স্থানীয় যুব উদ্যোক্তাগণ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক