কোম্পানীগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০১/২০২৫ ০৪:২৮:৩৫ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

ছবি: নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে মেলার উদ্বোধন হয়। এতে উপজেলার ১০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়  উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমদ'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিজুন্নাহার। উপজেলা একাডেমিক সুপারভাইজার ফজলুল হক'র সঞ্চালনায়

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা প্রকৌশলী আসিফ খান রাবি, কোম্পানীগঞ্জ প্রেসক্লাব'র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ প্রমুখ। পরে অতিথিবৃন্দ মেলার স্টলগুলো পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনীর বিষয়ে জানতে চান। শিক্ষার্থীরাও তাদের নিজস্ব তৈরী বিভিন্ন উদ্ভাবনী অতিথিদের দেখায়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক