কোম্পানীগঞ্জে আব্দুর রাজ্জাক স্মৃতি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে আব্দুর রাজ্জাক স্মৃতি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০১/২০২৫ ০৭:১২:৩৬ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে আব্দুর রাজ্জাক স্মৃতি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

ছবি: নিজস্ব


কোম্পানীগঞ্জ উপজেলার শিক্ষার মানোন্নয়নে কাজ করার লক্ষ্যে আত্মপ্রকাশ করছে "মরহুম আলহাজ্ব আব্দুর রাজ্জাক স্মৃতি ফাউন্ডেশন"।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা ২টায় পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার হলরুমে অনারম্ভ অনুষ্ঠানের মাধ্যমে স্মৃতি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মরহুম আলহাজ্ব আব্দুর রাজ্জাক চেয়ারম্যানের বড় ছেলে স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামাতের আমির ও স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা ফয়জুর রহমান।

স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী আবুল বাশার, স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ বশির আহমদ, সাদাপাথর হোটেল এন্ড রিসোর্টের চেয়ারম্যান আলকাছ আলী, পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা ফয়জুল হক ফজল, সহ সভাপতি আব্দুল হামিদ বাবু, সদস্য মাওলানা ইব্রাহীম খলিল, আবু জাফর দোলন, ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ফরিদ মিয়া প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক