গোয়াইনঘাটে পিঠা উৎসব ও বইমেলার উদ্বোধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

গোয়াইনঘাটে পিঠা উৎসব ও বইমেলার উদ্বোধন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০১/২০২৫ ০১:১৯:৪৯ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে পিঠা উৎসব ও বইমেলার উদ্বোধন

ছবি নিজস্ব


"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটে পিঠা উৎসব, বইমেলা ও জুলাই ৩৬ চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাইদুল ইসলাম।

উপজেলা পরিষদের সিএ লুৎফুর উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকার, সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে পিঠা উৎসব, বইমেলা ও জুলাই ৩৬ চিত্রপ্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এরপর দুপুর ১২টায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আন্তঃস্কুল বিতর্ক এবং আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক