কোম্পানীগঞ্জে মা*দ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে মা*দ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০১/২০২৫ ০২:৫৭:৫১ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে মা*দ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দারুল হাদীস জামেয়া মুশাহিদিয়া ক্বাসিমুল উলুম খাগাইল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, রনিখাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি উস্তার আলী, মাদ্রাসার মুহতামিম হাফিজ  মাওলানা ফখরুজ্জামান, শিক্ষা শচিব মাওলানা ফরিদ উদ্দিন ফেরদৌস, সহকারী শিক্ষা সচিব মাওলানা আনোয়ার হোসেনসহ মাদ্রাসাটির অন্য শিক্ষকরা।

কম্বল বিতরণ শেষে সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন, আমরা সব জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করি। সে ধারাবাহিকতায় আজ কম্বল বিতরণ করা হলো। সামনের দিনেও এমন কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক