জৈন্তাপুরে বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

জৈন্তাপুরে বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০১/২০২৫ ০৩:০১:২০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন


সিলেটের জৈন্তাপুর বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ-২০২৫ সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুলটির সভাপতি উম্মে সালিক রুমাইয়া। 

অনুষ্ঠান যৌথ সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহারুল ইসলাম, সুমন দেব ও আজিজুল আশরাফ আসিফ। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা।

সর্বপ্রথম স্কুলের শিক্ষার্থীরা আমন্ত্রিত অতিথিদের ব্যাজ পরিয়ে বরণ করে নেয়। পরে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি। এরপর প্রধান অতিথির শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে ২০২৫ সালের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। 

শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শনী দেখেন ও অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে সালাম গ্রহণ করেন অতিথিবৃন্দ। পরে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য প্রকৌশলী আনোয়ার হোসেন, মরহুম ডা. কুদরত উল্লাহ্'র মেয়ে সিদ্দিকা শাম্মামা, উপজেলার মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার ও অভিভাবক সদস্য আবদুল হাই। এছড়া স্থানীয় গনমাধ্যমকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

পরে বিদ্যালয়ের পক্ষ থেকে আজীবন দাতা সদস্য প্রকৌশলী আনোয়ার হোসেন ও তার সহধর্মিণী সিদ্দিকা শাম্মামার হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি ও বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি উম্মে সালিক রুমাইয়া। 

এদিকে, দিনব্যাপী সুষ্ঠু ও সুন্দরভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন করায় সংশ্লিষ্ট শিক্ষক ও কলাকুশলীসহ আগত অতিথিবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জৈন্তাপুর বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক