চুরি করতে গিয়ে দুই ভবনের মাঝে আটকে মারা গেলো যুবক
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

চুরি করতে গিয়ে দুই ভবনের মাঝে আটকে মারা গেলো যুবক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৯/২০২৩ ১০:৪১:৩৭ পূর্বাহ্ন

চুরি করতে গিয়ে দুই ভবনের মাঝে আটকে মারা গেলো যুবক

ছবি: সংগৃহীত


নারায়ণগঞ্জে বহুতল ভবনে চুরি করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ভবনের স্যানিটারি পাইপ বেয়ে ওপরে ওঠার সময় পা ফসকে পড়ে দুই ভবনের মাঝে আটকা পড়ে তার মৃত্যু হয়।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লা থানাধীন দক্ষিণ-সস্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ওই যুবকের মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, দক্ষিণ সস্তাপুর এলাকায় সৌদি প্রবাসী হাবিবুর রহমানের মালিকানাধীন সদ্য নির্মিত একটি বহুতল ভবনে চুরির উদ্দেশ্যে পাইপ বেয়ে ওঠেন ওই যুবক। এ সময় সেখান থেকে পড়ে মালা ফকিরের মালিকানাধীন একটি সেমিপাকা টিনশেড ঘরের মাঝখানে চিপার মধ্যে আটকা পড়েন। ছিটকে পড়ার শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে গেলে ওই যুবকের কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ভবনের আংশিক অংশ ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ জানান, খবর পেয়ে ফতুল্লার সস্তাপুর এলাকা থেকে দুই ভবনের মাঝে আটকে যাওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি টিনশেড সেমিপাকা ঘরের আংশিক অংশ ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এম সি



শীর্ষ সংবাদ:

৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম