ছবি : সংগৃহিত
সৌদি আরবে ওমরাহ করে কাতারে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে মদিনা থেকে মক্কা ফেরার পথে কাতার সীমান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সিলেটের কবির আহমদ নামের একজন রয়েছেন। এছাড়া চট্টগ্রামের হাটহাজারীর শাহ আলম, নোয়াখালীর জাকির হোসেন নামের দুই জন।
জানা গেছে, নিহতরা সবাই কাতারে থাকেন। সম্প্রতি মক্কায় ওমরাহ পালন ও মদিনা জিয়ারত করতে গিয়েছিলেন। নিহতদের মরদেহ কাতার সীমান্তের একটি সরকারি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
SH




