ছবি: সংগৃহীত
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি ভবনের সিঁড়ি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে হাসপাতালটির পরিবার পরিকল্পনা অফিসের সিঁড়িতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার পুলিশ।
উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. আলী হোসেন (৫২) তিনি ঢাকার আশুলিয়ার কুন্দলবাগ এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে। তিনি পরিচ্ছন্নতাকর্মী হিসেবে ওসমানী হাসপাতালে কর্মরত ছিলেন।
পুলিশ সূ্ত্রে জানা যায়, আলী হোসেন দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিবার পরিকল্পনা অফিসের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। লাশের পাশে কীট নাশকের একটি বোতল পাওয়া গেছে।
কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত সুমন কুমার চৌধুরী বলেন, এ ঘটনায় নিহতের মেয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। তার লাশের পাশে কীট নাশকের বোতল পাওয়ায় ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রাখা আছে।
এম সি




