সিলেট তামাবিল মহাসড়কে বাস খাদে পড়ে ১১ জন আহত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

সিলেট তামাবিল মহাসড়কে বাস খাদে পড়ে ১১ জন আহত

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৯/২০২৩ ০৯:২৫:১৮ পূর্বাহ্ন

সিলেট তামাবিল মহাসড়কে বাস খাদে পড়ে ১১ জন আহত

ছবি: নিজস্ব


সিলেট তামাবিল মহাসড়ক কাটাগাঙ নামক স্থানে দুই বাসের সংঘর্ষে একটি খাঁদে পড়ে ১১ জন যাত্রী আহত হয়েছে।

বুধবার ( ২৭সেপ্টেম্বর ) সন্ধ্যা সাড়ে ছয়টায় তামাবিল কাটাগাঙ নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে। এসময় জাফলংগামী বিরতিহীন ঢাকা মেট্রো -ব- ১৫-৬৯২০ নাম্বার বাস মহাসড়ক পারাপারে উপরে থাকা গরু বাঁচাতে গিয়ে রং সাইডে চলে আসে।

এসময় বিপরীত দিকে থাকা সিলেটগামী সিলেট-জ-১১-০২১৭ বাসের সাথে পাশাপাশি সংঘর্ষ হলে সিলেটগামী বাসটি পাশ্ববর্তী খাদে পড়ে একটি গাছের সাথে আটকে যায়।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এসময় আহতদের প্রাথমিক চিকিৎসা সহ সার্বিক দেখভাল কাজে তামাবিল বাস মালিক সমিতির সভাপতি হাজী আব্দুন নূর সহ মালিক সমিতির নেতৃবৃন্দরা হাসপাতালে ছুটে আসেন। খবর পেয়ে দূর্ঘটনাস্হলে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশ এসে যানচলাচল স্বাভাবিক করে।

আহত ১১ জন ব্যাক্তিরা হচ্ছেন মো আহমদ হোসেন (৫০),মো মতিউর রহমান (৫৮),আব্দুন নূর(৬৩),মো জমির উদ্দিন (৫০),মো নুরুল হক (৫০) মো দিলাল আহমেদ( ৩০), টনি দাস(২৬),সুমন মাহমুদ (৩৮)মো আবদুল মজিদ(৪০) ও মোছা সাহিনা (৫০)। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেয়া হয়েছে। 

এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দূর্ঘটনাকবলীত বাস দুটিকে হাইওয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তিনি পথচারী ও গবাদীপশু মহাসড়ক পারাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানান।

এম সি