ফাইল ছবি
সিলেটের জকিগঞ্জে আবুল হোসেন লিচু হত্যার ঘটনায় দায়ের মামলার তিন আসামিকে নোয়াখালীর নিঝুম দ্বীপ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে সিলেটে নিয়ে আসা হয়েছে।
সিলেট জেলা পুলিশ কার্যালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এমনটা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ সেলিম
গত ২২ সেপ্টেম্বর জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের মঙ্গলশাহ গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে আবুল হোসেন লিচু তার ভাগ্নে জাকারিয়াসহ কয়েকজনের পিটুনিতে নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী সারমিন আক্তার সুমি (২৬) বাদী হয়ে জকিগঞ্জ থানায় নারী-পুরুষসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জাকারিয়ার মা এজাহারভুক্ত চায়না বেগমকে (৪০) গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
মামলার আসামিরা হলেন, মঙ্গলশাহ গ্রামের ছওয়াব আলীর ছেলে জাকারিয়া আহমদ (২৫), ছওয়াব আলীর স্ত্রী চায়না বেগম (৪০), হাবিব আলীর মেয়ে মনি বেগম (৩০), মৃত রজব আলীর স্ত্রী পিয়ারা বেগম (৫০), মৃত ময়না মিয়ার ছেলে মামুন আহমদ (২২), জুবেল আহমদ (২৫), হেলাল আহমদ আহমদ (২৬), মৃত রজব আলীর ছেলে নজমুল ইসলাম (৩০), আব্দুল জলিলের ছেলে হারুন মিয়া (৫০), দরগা বাহারপুর গ্রামের মৃত হুতু মিয়ার ছেলে আফতাব উদ্দিন (৫০), জামুরাইল গ্রামের মৃত মছদ্দর আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৫০)।
আসামিদের মধ্যে চায়না বেগম ছাড়া বাকিরা পলাতক ছিলেন। এর মধ্যে মূল অভিযুক্ত তিনজনকে নোয়াখালীর নিঝুম দ্বীপ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
SH




