শ্রুতি সিলেটের ‘কথা ও গানে নজরুল’ শুক্রবার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

শ্রুতি সিলেটের ‘কথা ও গানে নজরুল’ শুক্রবার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৩ ০৩:২৮:৩৮ পূর্বাহ্ন

শ্রুতি সিলেটের ‘কথা ও গানে নজরুল’ শুক্রবার

ছবি : সংগৃহিত


প্রেম এবং দ্রোহের কবি নজরুল। কবি কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষ সমাগত। তাঁরই সৃষ্টিকর্মের উপর আলোচনা আর গানের আয়োজন “কথা ও গানে নজরুল”।

এতে অংশগ্রহণ করবেন সময়ের নন্দিত নজরুল সংগীতশিল্পী এবং সংগঠক ছায়ানট-কলকাতার সভাপতি সোমঋতা মল্লিক।

শ্রুতি সিলেট আয়োজিত আয়োজনে আগামী শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় জিন্দাবাজারস্থ বাতিঘরে অনুষ্ঠানমালায় সকলের উপস্থিতির আহ্বান জানিয়েছেন সদস্য সচিব সুকান্ত গুপ্ত।

SH