জৈন্তাপুরে টিলা কেটে পাথর উত্তোলন, চার ট্রাক জব্দ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

জৈন্তাপুরে টিলা কেটে পাথর উত্তোলন, চার ট্রাক জব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৯/২০২৩ ০৩:৪৫:০৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে টিলা কেটে পাথর উত্তোলন, চার ট্রাক জব্দ

ছবি : প্রতিনিধি


জৈন্তাপুরে অবৈধভাবে পাহাড়-টিলা ধ্বংস করে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৮শে সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার শ্রীপুর খড়মপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম। অভিযানে জৈন্তাপুর মডেল থানা ও শ্রীপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে সহযোগিতা করেন।

এ সময় অবৈধভাবে পাথর পরিবহনের কাজে ব্যবহারিত চারটি ট্রাক আটক করা হয়। শ্রীপুর খড়মপুর এলাকায় পাহাড়টিলা কেটে অবৈধভাবে মজুদ করে রাখা কয়েক হাজার ঘনফুট লাল পাথর,সিঙ্গেল পাথর সহ টিলার পাথর জব্দ করা হয়। জব্দকৃত পাথরগুলোর বাজারমূল্য প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা। আটককৃত ট্রাকগুলোকে জরিমানা আদায় করে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র আইনের চোখ ফাঁকি দিয়ে রাতে দিনে পাহাড়টিলা কেটে পরিবেশের ধ্বংসলীলা চালিয়ে পাথর উত্তোলন করে আসছে। উপজেলা প্রশাসনের একাধিকবারের অভিযানের পরও থামছে না খড়মপুর এলাকার পাহাড় টিলা কাটা।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম বলেন, ‘আগেও অভিযান চালিয়ে পাথর জব্দ করা হয়। এ কারণে কিছুদিন বন্ধ ছিল পাহাড়-টিলা কাটা। সম্প্রতি আবারও সক্রিয় হয়ে ওঠে চক্রটি। তাই এর বিরুদ্ধে অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, ‘পাহাড়টিলা কাটা বন্ধে প্রশাসনের অভিযান নিয়মিত চলবে এবং এ বিষয়ে মনিটরিং জোরদার করা হয়েছে।’

SH