বন্দরবাজারে রাস্তার পাশে বৃদ্ধের লাশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

বন্দরবাজারে রাস্তার পাশে বৃদ্ধের লাশ

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৯/২০২৩ ০৪:০১:৫০ পূর্বাহ্ন

বন্দরবাজারে রাস্তার পাশে বৃদ্ধের লাশ

ফাইল ছবি


নগরের বন্দরবাজার এলাকার রংমহল টাওয়ারের সামনে রাস্তায় একটি লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে স্থানীয় ব্যবসায়ীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশটি ৬০-৬৫ বছর বয়েসি একজন পুরুষের। মরদেহ একটি মশারি দিয়ে ঢাকা।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, নিহত ব্যক্তি কয়েকদিন ধরে রংমহল টাওয়ারের আশপাশে ফুটপাতে অথবা রাস্তায় রাত কাটাচ্ছিলেন। দেখতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মনে হচ্ছিল। বৃহস্পতিবার বেলা ২টার দিকে রাস্তার পাশে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। 

সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

SH