ছাতকে ১৯ ভারতীয় মহিষসহ ৫ ব্যক্তি পুলিশের জালে
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

ছাতকে ১৯ ভারতীয় মহিষসহ ৫ ব্যক্তি পুলিশের জালে

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৯/২০২৩ ০৪:২৩:৫৬ পূর্বাহ্ন

ছাতকে ১৯ ভারতীয় মহিষসহ ৫ ব্যক্তি পুলিশের জালে

ছবি : প্রতিনিধি


সুনামগঞ্জের ছাতকে ভারত থেকে অবৈধ পথে আনা ১৯টি মহিষসহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভোররাত চারটার দিকে ছাতক পৌরসভার বাগবাড়ী এলাকার সুরমা নদীর পূর্ব প্রান্তে এ অভিযান চালায় পুলিশ।

এ সময় পাঁচ ব্যক্তিকে আটক করা হয় এবং ১৯টি ভারতীয় মহিষ, ১টি ট্রাক ও ১টি পিকআপ ভ্যান জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন, ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক ও ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম।

আটককৃতরা হলেন, রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের শরিফুল ইসলামের পুত্র মো. রায়হান আলী ফয়সাল (২৬), সিলেটের বিশ্বনাথ উপজেলার সাহেবনগর গ্রামের মৃত আকবর আলীর ছেলে ইরাজ উদ্দিন (১৯), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মৌলারপাড় গ্রামের হাবিবুর রহমানের পুত্র মোজাম্মেল (২২) ও একই গ্রামের হাজী কামাল উদ্দিনের ২ছেলে মো. সুলেমান আজিদ (২৩) ও সালমান আহমদ (২০)।

এ ব্যাপারে ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক জানান, আটককৃত মহিষের আনুমানিক মূল্য ৫৭ লাখ টাকা। আসামিদের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আদালতে আসামীদের সোপর্দ করা হয়েছে।

SH