সরকারিকৃত কলেজ শিক্ষকদের বেসরকারি আমলে প্রাপ্ত গ্রেড বহালের দাবি
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

সরকারিকৃত কলেজ শিক্ষকদের বেসরকারি আমলে প্রাপ্ত গ্রেড বহালের দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৯/২০২৩ ০৪:১৫:৩৪ পূর্বাহ্ন

সরকারিকৃত কলেজ শিক্ষকদের বেসরকারি আমলে প্রাপ্ত গ্রেড বহালের দাবি

ছবি সংগৃহীত


সরকারিকৃত কলেজ শিক্ষক কর্মচারীদের বেসরকারি আমলে প্রাপ্ত গ্রেড বহাল রেখে আত্মীকরণ,পদোন্নতি, পদসোপান তৈরি, বদলি,কার্যকর চাকুরীকাল গণনা সহ যৌক্তিক দাবী সমুহ বাস্তবায়নে দ্রুত জিও জারীর দাবিতে ৩০ সেপ্টেম্বর রাজধানীর oবাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক শিক্ষক- কর্মচারী সম্মেলন অনুষ্ঠিত হয়। সরকারিকৃত কলেজ শিক্ষক - কর্মচারী বেতন গ্রেড সুরক্ষা কমিটি এ-ই সম্মেলনের আয়োজন করে। কমিটির আহবায়ক মো. শামসুল আলম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. সাজেদুর রহমান লিটু'র সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে সমগ্র দেশ থেকে সরকারিকৃত কলেজের দুই শতাধিক শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন ঢাকা বিভাগের আহবায়ক সাইদুর রহমান, সদস্য সচিব দেলোয়ারা ইয়াসমিন নিপু,রাজশাহী বিভাগের সদস্য সচিব শাহজালাল আজিম, চট্রগ্রাম বিভাগের আহবায়ক ফারুক আহমদ, সিলেট বিভাগের আহবায়ক জি.আর দাস কাজল, ময়মনসিংহ বিভাগের আহবায়ক আবুল হাসেম,যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, বরিশাল বিভাগের আহবায়ক ফারুক ফকির, সিলেট এর শিক্ষক নেতা শাহেদ আহমদ, পলাশ পাল, নাজমুল ইসলাম,ইকবাল হোসেন,সরকারিকৃত কলেজের লাইব্রেরিয়ান সমিতির সভাপতি সেলিম জাহাঙ্গীর, 

সভায় বক্তরা অভিলম্বে সরকারিকৃত কলেজ শিক্ষক কর্মচারীদের বেসরকারি আমলে প্রাপ্ত গ্রেড বহাল রেখে আত্মীকরণ,পদোন্নতি, পদসোপান তৈরি, বদলি,কার্যকর চাকুরীকাল গণনা সহ যৌক্তিক দাবী সমুহ বাস্তবায়ন করে জিও জারী করার জন্য মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

F/A



শীর্ষ সংবাদ:

৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম