বড়াইগ্রামে শিশু ধ র্ষ ণ ও হ ত্যা র ঘটনায় জেলাজুড়ে নিন্দা ও প্র তি বা দের ঝড়
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

বড়াইগ্রামে শিশু ধ র্ষ ণ ও হ ত্যা র ঘটনায় জেলাজুড়ে নিন্দা ও প্র তি বা দের ঝড়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৪/২০২৫ ১০:০৪:৪৪ পূর্বাহ্ন

বড়াইগ্রামে শিশু ধ র্ষ ণ ও হ ত্যা র ঘটনায় জেলাজুড়ে নিন্দা ও প্র তি বা দের ঝড়

ছবি : সংগৃহীত


নাটোরের বড়াইগ্রামে ৭ বছরের শিশুকন্যা জুঁইকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার প্রতিবাদে জুঁই এর নিজ গ্রাম উপজেলার গাড়ফা ও অন্যান্য স্থানসহ জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (১৭ দিনব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন সামাজিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা নিজ নিজ ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে। এ সব প্রতিবাদ অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ একাত্নতা প্রকাশ করে বক্তব্য রাখেন। প্রতিটি বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে মাগুরার আছিয়ার চেয়েও বড়াইগ্রামের ৭ বছরের জুঁই নির্মমভাবে ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে বলে উল্লেখ করে নৃশংসতার সাথে জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ও ফাঁসি দাবি করা হয়। প্রতিটি প্রতিবাদ মিছিল ও মানববন্ধনে শত শত ছাত্র-জনতা সহ সহস্রাধিক বিভিন্ন পেশাজীবির মানুষ অংশ নেয়।

সকালে নাটোর শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী এসে সমাবেশ ও মানববন্ধন করে। এদিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠন, সামাজিক বিভিন্ন সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এছাড়াও নাটোরের গুরুদাসপুর, লালপুর, সিংড়াতেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা শিশু জুঁই ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করে। বড়াইগ্রামের বনপাড়াতে সকালে ও চান্দাই গাড়ফাতে বিকেলে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুহু ইসলাম ও মাহাবুব সরদার সহ অন্যান্যরা।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে ৩০০ গজ অদূরে ভুট্টা ক্ষেত থেকে ৭ বছরের বয়সী জুঁই এর মুখাবয়ব এসিডে ঝলসানো ও বিবস্ত্র মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এর আগের দিন সোমবার বিকেল থেকে সে নিখোঁজ হয়। জুঁই ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিরুল ইসলামের মেয়ে ও স্থানীয় একটি হেফজখানার ১ম শ্রেণিতে পড়াশুনা করতো।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, শিশুটির বাড়ি বড়াইগ্রাম উপজেলার হলেও মৃতদেহটি পাওয়া যায় উপজেলার সীমান্তবর্তী চাটমোহর এলাকায়। যার ফলে সংঘটিত অপরাধটির মামলা লিপিবদ্ধ হয়েছে চাটমোহর থানায়। তবে দুর্বৃত্তদের চিহ্নিত ও বিচারের আওতায় আনতে বড়াইগ্রাম থানা পুলিশ যথাযথ ভুমিকা চলমান রেখেছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী