বেতনের দাবিতে সড়কে ময়লা ফেলে পরিচ্ছন্নতা কর্মীদের প্র তি বা দ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

বেতনের দাবিতে সড়কে ময়লা ফেলে পরিচ্ছন্নতা কর্মীদের প্র তি বা দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৪/২০২৫ ০৩:৩৪:২৪ পূর্বাহ্ন

বেতনের দাবিতে সড়কে ময়লা ফেলে পরিচ্ছন্নতা কর্মীদের প্র তি বা দ

ফাইল ছবি


বেতনের দাবিতে নতুন বাজারের মূল সড়কে বাসা বাড়ি থেকে সংগ্রহ ময়লা আবর্জনা ফেলে প্রতিবাদ জানাচ্ছে পরিচ্ছন্নতা কর্মীর। মূল সড়কে ময়লা আবর্জনা পরে থাকার করণে এক সাইট ধরে চলাচল করছে যানবাহগুলো, ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) নতুন বাজার এলাকার মূল সড়কে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে এই সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট বলেন, দুপুর ১টার দিকে নতুন বাজারে এ ঘটনা ঘটেছে। পরিচ্ছন্নতা কর্মীরা বলছে, তারা বেতনের দাবিতে এভাবে এখানে ময়লা ফেলেছে। তাদের এভাবে সড়কে ময়লা ফেলার কারণে এক সাইট দিয়ে যানবাহনগুলো চলাচল করায় যানবাহনগুলোর ধীর গতি সৃষ্টি হয়েছে।

সড়কে ময়লা ফেলে আন্দোলনে অংশ নেওয়া এক পরিচ্ছন্নতা কর্মী বলেন, আমাদের বেতন পরিশোধ করেনি সংশ্লিষ্টরা। যে কারণে আমরা এভাবে রাস্তায় ময়লা ফেলেছি, দাবি আদায় করতে। আমাদের বেতন পরিশোধের প্রতিশ্রুতি পেলে আমরা নিজেরাই সড়ক থেকে ময়লা তুলে ফেলবো।

ট্রাফিক পুলিশের সার্জেন্ট আনিসুর রহমান ঘটনাটির একটি ভিডিও তার ফেরিফায়েড ফেসবুক আইডিতে শেয়ার দিয়ে লিখেছেন, পরিচ্ছন্ন কর্মীরা বকেয়া বেতনের দাবিতে নতুনবাজার এলাকায় রাস্তার মাঝখানে ময়লা ফেলে আন্দোলন করছেন।

এদিকে এলাকাটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন হওয়ায় সংস্থাটির কাছে সার্বিক বিষয় জানতে চাইলে মুখপাত্র মকবুল হোসাইন বলেন, তারা বেতনের দাবিতে আন্দোলন করছে তাদের পাওনা সিটি কর্পোরেশনের কাছে নয়। তাদের দাবি তাদের পরিচালনা করা কন্ট্রাটর বা ইজারা যারা নিয়েছে তাদের কাছে। ওখানকার পরিস্থিতিসহ কেন তারা এমন করছে, কারা তাদের বকেয়ে বেতন পরিশোধ করেনি, এখানে ফল্ট কার- সার্বিক বিষয়ে খোঁজ নিয়ে জানানো হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী