বাবার তিন চাকার গাড়ির নিচে চা*পা পড়ে ছেলে নি হ ত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

বাবার তিন চাকার গাড়ির নিচে চা*পা পড়ে ছেলে নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৪/২০২৫ ১০:৫৮:৪৮ পূর্বাহ্ন

বাবার তিন চাকার গাড়ির নিচে চা*পা পড়ে ছেলে নি হ ত

ছবি : সংগৃহীত


ফরিদপুরের বাবার তিন চাকার গাড়ির (থ্রি-হুইলার) নিচে চাপা পড়ে মাহিন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে  উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশু মাহিনের বাবা মুসা শেখ একটি তিন চাকার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। স্থানীয়ভাবে গাড়িটি ‘খেক্কর গাড়ি’ নামে পরিচিত। প্রতিদিন এই গাড়িতে তিনি মাটি পরিবহন করতেন। প্রতিদিনের মতো আজও সকালে বের হয়ে দুপুর পর্যন্ত মাটি পরিবহন করেন। দুপুর ২টার দিকে তিনি দুপুরের খাবার খাওয়ার জন্য গাড়িটি নিয়ে বাড়িতে আসেন। এ সময় বাড়ির সামনে প্রতিদিন যেখানে গাড়িটি রাখা হয় সেখানে গাড়ির পেছন দিক দিয়ে দৌড়ে আসে মাহিন। বাবা কিছু বুঝে ওঠার আগেই পেছনের এক চাকার নিচে চাপা পড়ে নিহত হয় শিশুটি।

গোপালপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম রাত সাড়ে ৯টার দিকে  বলেন, প্রতিদিন দুপুরে খাবার খেতে আসার সময় ছেলের জন্যে কিছু না কিছু খাবার নিয়ে আসতো বাবা মুসা শেখ। সেই লোভে বাবার গাড়ির শব্দ শুনলেই দৌঁড়ে বের হত শিশুটি। আজ পেছন দিক দিয়ে আসায় বাবার চোখে পড়েনি। চাপা পড়ে যাওয়ার পর শিশুর চিৎকারে টের পায় মুসা। ততক্ষণে তার ছেলে দুনিয়া ছেড়ে চলে যায়।

আলফাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। রাতেই শিশুটির দাফন সম্পন্ন হয়েছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও অনাকাঙ্ক্ষিত।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী