সিলেটের দক্ষিণ সুরমায় বসতঘর থেকে লা* শ উ দ্ধা র
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

সিলেটের দক্ষিণ সুরমায় বসতঘর থেকে লা* শ উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৫/২০২৫ ১১:১২:১১ পূর্বাহ্ন

সিলেটের দক্ষিণ সুরমায় বসতঘর থেকে লা* শ উ দ্ধা র

প্রতীকী ছবি


সিলেটের দক্ষিণ সুরমায় বসতঘর থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে দক্ষিণ সুরমা থানাপুলিশ। সোমবার (১১ মে) ভোর ৬টার দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকার আলাউদ্দিনের ভাড়া বাসা থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ।

ওই মহিলা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার গোপালপুর গ্রামের হারুন মিয়ার ছেলে কাওসার আহমদ উজ্জ্বলের স্ত্রী শারমীন আক্তার (২৬)। মারা যাওয়া শারমীন আক্তার ২ সন্তানের জননী ছিলেন।

জানা যায়, সিলেটের দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকার আলাউদ্দিনের বাসায় দীর্ঘদিন থেকে ভাড়া থাকতেন কাওসার আহমদ উজ্জ্বলের পরিবার। রবিবার (১১ মে) দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষ করে স্বামী ও ২ সন্তানসহ একই রুমে এক সাথে ঘুমিয়ে পরেন শারমীন আক্তার। পরে সকাল আনুমানি ৯টার দিকে শারমীনের স্বামী কাওসার আহমদ উজ্জ্বল ঘুম থেকে উঠে দেখেন তার স্ত্রী শারমীন আক্তার রুমে নেই। তখন তিনি ডাকা-ডাকি করলে কোনো সাঁড়া-শব্দ না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন। একপর্যায়ে অন্য রুমে উকি দিলে তিনি তার স্ত্রী শারমীন আক্তারকে গলায় ওড়না দিয়ে ফ্যানের সাথে  ঝুলানো অবস্থায় দেখতে পান। পরবর্তীতে তিনি দক্ষিণ সুরমা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকায় এক মহিলার আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার