কোম্পানীগঞ্জে পু লিশের হাতে মা দ কসহ গ্রে ফ তার দুই
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে পু লিশের হাতে মা দ কসহ গ্রে ফ তার দুই

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৫/২০২৫ ১১:৫০:৫৮ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে পু লিশের হাতে মা দ কসহ গ্রে ফ তার দুই

ছবি : সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১১ হাজার ৬ শ পিস ইয়াবা, দুই কেজি গাঁজা, আট রিল ইয়াবা সেবনের ফয়েল পেপার এবং মাদক বিক্রির নগদ ৯ হাজার দুই শ টাকাসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলো- কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া লামাপাড়া গ্রামের মৃত আরজ আলীর পুত্র রহমত আলী (৫০) ও একই গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র ইছাক আলী (৪৫)। 

সোমবার রাত ১০ টার দিকে পাড়ুয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। 

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পাড়ুয়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ এই দুইজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলা শহরসহ বিভিন্ন জায়গায় বিক্রি করতো। তাদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানার মাদকের আরও মামলা রয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার