নার্সিং পেশাকে আদর্শ পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: কয়েস লোদী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

নার্সিং পেশাকে আদর্শ পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: কয়েস লোদী

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৩/০৫/২০২৫ ১২:৪০:৫৬ অপরাহ্ন

নার্সিং পেশাকে আদর্শ পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: কয়েস লোদী

ছবি : সংগৃহীত


সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও আল-আমিন এসোসিয়েটস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, নার্সদের কারণে স্বাস্থ্য বিভাগের ভাবমুর্তি উজ্জ্বল হয়েছে। নার্সদের কঠিন পরিশ্রম ও তাদের সেবা ছাড়া কোনো রোগীর সুস্থ হয়ে উঠা কঠিন। আজ সেই মানুষদের শ্রদ্ধা জানানোর দিন। সমাজে নার্সিং পেশাকে মানুষের কাছে একটি আদর্শ পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। একজন নার্স কোন রোগীর সাথে ভাল আচরণ করলে তার রোগ অর্ধেক ভাল হয়ে যায়। এ জন্য মানব সেবায় নিয়োজিত সকল নার্সদেরকে রোগীদের সাথে ভাল আচরণ করতে হবে। সেবার মানসিকতা ও আন্তরিকতা নিয়ে নার্সদের দায়িত্ব পালন করতে হবে। সবসময় রোগীর পাশে থাকতে হবে। রোগীর সমস্যাকে নিজের সমস্যা মনে করে নিজের অবস্থান থেকে আন্তরিকভাবে সেবা দিতে হবে।    

আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আল-আমিন নার্সিং কলেজের উদ্যোগে সোমবার (১২ মে) উপশহরস্থ সেন্টাল ডেন্টাল কলেজের হল রুমে আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

আল-আমিন এসোসিয়েটস প্রাইভেট লিমিটেড সিলেট চেয়ারম্যান প্রফেসর ডা. এম এ ওয়াহিদের সভাপতিত্বে ও নাসিং কলেজের প্রিন্সিপাল শিউলী আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন কোম্পানীর পরিচালক অর্থ ডা. সোলাইমান আহমদ, পরিচালক মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, ডা. মো. মোনাইম আহমদ, চন্দন শাহ, ভাইস প্রিন্সিপাল ডা. মুমিনুল হকসহ কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার