স্ত্রীসহ ব্যাংককের উদ্দেশ্যে মি*র্জা ফখরুল
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

স্ত্রীসহ ব্যাংককের উদ্দেশ্যে মি*র্জা ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৫ ১০:৫৩:২৭ পূর্বাহ্ন

স্ত্রীসহ ব্যাংককের উদ্দেশ্যে মি*র্জা ফখরুল

ছবি : ফাইল ফটো


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

গতকাল সোমবার দিনগত রাত পৌনে ৩টার দিকে থাই এয়ারওয়েজের এক ফ্লাইটে স্ত্রীসহ ঢাকা ত্যাগ করেন তিনি।বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে স্ত্রীসহ ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করেন মির্জা ফখরুল। ব্যাংককে অবস্থানকালে তার চিকিৎসা হবে রুটনিন আই হাসপাতালে।

শায়রুল কবির খান আরও জানান, ১১ মে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চেকআপের পর চিকিৎসকের পরামর্শে তিনি বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন।

চিকিৎসা নিতে যাওয়ার আগে দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মহান আল্লাহর কাছে সুস্থতা কামনা করেছেন বিএনপি মহাসচিব।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১