আগামীকাল থেকে শুরু হচ্ছে সিলেটের হজ ফ্লাইট
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

আগামীকাল থেকে শুরু হচ্ছে সিলেটের হজ ফ্লাইট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৫ ১১:১৫:৪৪ পূর্বাহ্ন

আগামীকাল থেকে শুরু হচ্ছে সিলেটের হজ ফ্লাইট

ছবি : সংগৃহীত


চলতি বছর সিলেট থেকে সরাসরি ৫টি হজ ফ্লাইট পরিচালিত হবে। আগামীকাল বুধবার (১৪ মে) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে প্রথম ফ্লাইট।

আগামীকাল ৪শ ১৮ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ছেড়ে যাবে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক শাহ নেওয়াজ জানান, এ বছর সিলেট থেকে পাঁচটি হজ ফ্লাইটে দুই হাজার ৮০ জন হজযাত্রী যাবেন। আগামী ১৪ মে বুধবার বিকাল ৫টা ২৫ মিনিটে প্রথম হজ ফ্লাইট মদিনার উদ্দেশে ছেড়ে যাবে।

এরপর ২৩, ২৫, ২৬ ও ২৯ মে বিমানের আরও চারটি ফ্লাইট সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারও রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকাতে দুদেশের যাত্রীদের ইমিগ্রেশন হবে। তবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গমনকারী যাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবে অনুষ্ঠিত হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার