স্ত্রী ও দুই সন্তানকে হ*ত্যাচেষ্টার পর নিজের গ*লা কাটলেন যুবক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

স্ত্রী ও দুই সন্তানকে হ*ত্যাচেষ্টার পর নিজের গ*লা কাটলেন যুবক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৫ ১১:৫৮:১১ পূর্বাহ্ন

স্ত্রী ও দুই সন্তানকে হ*ত্যাচেষ্টার পর নিজের গ*লা কাটলেন যুবক

ছবি : সংগৃহীত


কুষ্টিয়া শহরে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও দুই কন্যা শিশুকে মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে মামুন আলী নামে এক যুবকের বিরুদ্ধে। তাদেরকে গুরুতর আহত করে আত্মহত্যার চেষ্টা করেন মামুন আলী। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চারজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যার পর কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকার রবিউল ইসলামের ছেলে মামুন, তার স্ত্রী মেঘলা, চার বছর বয়সী কন্যা শিশু কুলসুম ও দেড় বছর বয়সী কন্যা শিশু জান্নাত।

এ বিষয়ে মামুনের পরিবার, স্বজন ও প্রতিবেশীরা বলেন, মামুনের স্ত্রী মেঘলা পরকীয়ায় লিপ্ত ছিল। এ নিয়ে মাঝে মধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে আজ সন্ধ্যার পর স্ত্রীকে বেধড়ক মারপিট করে এবং কুপিয়ে হত্যার চেষ্টা করে মামুন। পরে দুই কন্যা শিশুকে আছাড় মারে। এতে তারা তিনজনই গুরুতর আহত হয়। এরপর মামুন ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা চেষ্টা করেন। প্রতিবেশীরা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। 

প্রতিবেশী স্বপ্না খাতুন বলেন, মামুনের স্ত্রী পরকীয়া করতো। পরপুরুষের সাথে মোবাইলে কথা বলতো। কয়েকদিন আগে পালিয়ে গিয়েছিল। তারপর আবারও ফিরে আসে। এরপর স্বামীর সাথে সংসার করছিলো। হঠাৎ আজ মামুন তার স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। একই সাথে দুই শিশু মেয়েকে আছাড় মারে এবং মারপিট করে। এরপর মামুন নিজের গলা গেটে আত্মহত্যা চেষ্টা করে। চারজনের অবস্থা গুরুতর। তাদেরকে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছি।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা বলেন, মারপিট ও ধারালো অস্ত্রের আঘাতে চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের চারজনের অবস্থা আশঙ্কাজনক। আমার সর্বোচ্চ চিকিৎসাসেবা দিচ্ছি।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। চারজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী