এই সরকারের আমলেও জগন্নাথের প্রাণের দাবিকে গুরুত্ব দিতে দেখছি না
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা

এই সরকারের আমলেও জগন্নাথের প্রাণের দাবিকে গুরুত্ব দিতে দেখছি না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৫ ০৩:১৬:৫৭ পূর্বাহ্ন

এই সরকারের আমলেও জগন্নাথের প্রাণের দাবিকে গুরুত্ব দিতে দেখছি না

ছবি : সংগৃহীত


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩ দফা দাবির প্রতি পূর্ণ সংহতি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে ফেসবুকে এক পোস্টে তিনি পূর্ণ সংহতি জ্ঞাপন করেছেন।

পোস্টে তিনি লেখেন, আমি উমামা ফাতেমা, একজন ছাত্র নেতৃত্ব ও জুলাই গণ-অভ্যুত্থানের একজন অংশীদার হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩ দফা দাবির প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন করলাম।

তিনি আরও লেখেন, জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণ থেকে আমরা প্রতিদিন মিছিল করতাম। এই মিছিলে প্রতিদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সুবিশাল মিছিল আসত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুইজন ভাই জুলাই আন্দোলনে শহীদ হয়েছে। কিন্তু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই অবদানকে সবসময় উপেক্ষা করা হয়েছে। বিগত সরকারের আমলে ছাত্রদের দিনের পর দিন হলের জন্য আন্দোলন করতে হয়েছে। এই সরকারের আমলেও আমরা জগন্নাথের প্রাণের দাবিকে গুরুত্ব দিতে দেখছি না। একটি বিশ্ববিদ্যালয়, এরিয়াতে আবাসিক হল ছাত্রদের অধিকার। সেটার জন্য ২০ বছর ধরে আন্দোলন করতে হবে কেন? আশা করি, দ্রুত এই ৩ দফা দাবি মেনে অন্তর্বর্তীকালীন সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসন সংকট সমাধানের উদ্যোগ গ্রহণ করবে।

তিন দফা দাবিসমূহ :

১. আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।

২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে।

৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন না। ভিসি, প্রক্টর থেকে শুরু করে সব শিক্ষক, কর্মচারী এই আন্দোলনে যুক্ত। গতকাল যমুনাতে যাওয়ার সময় ছাত্র-শিক্ষকদের উপর লাঠিচার্জ করা হয়, টিয়ারশেল ছোড়া হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১