মাহফুজ আলমকে পানির বোতল নি ক্ষে পে তী-ব্র নি*ন্দা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

মাহফুজ আলমকে পানির বোতল নি ক্ষে পে তী-ব্র নি*ন্দা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৫ ০৪:০৩:১৬ পূর্বাহ্ন

মাহফুজ আলমকে পানির বোতল নি ক্ষে পে তী-ব্র নি*ন্দা

ছবি : সংগৃহীত


তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে পানির বোতল নিক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। বৃহস্পতিবার (১৫ মে) সংগঠনটির সভাপতি ও সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল (১৪ মে) রাতে কাকরাইল মসজিদের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে উপস্থিত হন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি খোলা মনে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। তবে আন্দোলনকারীদের মধ্যে থেকে কোনো একজন তার দিকে একটি পানির বোতল ছুড়ে মারেন। পানির বোতল উপদেষ্টার মাথায় লেগে তিনি আহত হন।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, কোনো সুস্থ ও বিবেকবান শিক্ষার্থী এমন কাজ করতে পারেন না। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের কোনো দুষ্কৃতকারী বা স্বাধীনতা বিরোধীদের দ্বারা প্ররোচিত হয়ে এমন অপকর্ম করা হয়েছে।

বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১