ইন্টারনেটের দাম না কমালে সরকার ক ঠো র অবস্থানে যাবে
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

ফয়েজ আহমদ

ইন্টারনেটের দাম না কমালে সরকার ক ঠো র অবস্থানে যাবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৫ ০৭:০২:৩৪ পূর্বাহ্ন

ইন্টারনেটের দাম না কমালে সরকার ক ঠো র অবস্থানে যাবে

ছবি : সংগৃহীত


নানা সুযোগ সুবিধা নিয়েও মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম কমাচ্ছে না- এমন অভিযোগ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে সরকার কঠোর অবস্থানে যাবে। আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে সংবাদ সম্মেলনে কথা বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (১৫ মে) আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফয়েজ আহমদ বলেন, নানা সুযোগ সুবিধা নিয়েও মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম কমাচ্ছে না। এখন দাম না কমালে সেবার মান এবং বকেয়া পাওনাসহ তাদের দেয়া অন্যান্য সুবিধা প্রত্যাহার নিয়ে সরকার কঠোর অবস্থানে যাবে।

টেলিটককে বাঁচাতে দেশি-বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, স্টারলিংকের পর এবার স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী আরও কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসার আগ্রহ প্রকাশ করেছে।

এদিকে, বুধবার (১৪ মে) গ্রামীণফোনের নেটওয়ার্ক ব্ল্যাকআউট থাকা প্রসঙ্গে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, গতকাল সারাদেশে ৪০ মিনিটের মতো গ্রামীণফোনের নেটওয়ার্ক ব্ল্যাকআউট ছিল। এ বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১