দেশ ভালোই চলছে, আ ই ন শৃ ঙ্খ লা পরিস্থিতি উন্নতি করেছে: শফিকুল আলম
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

দেশ ভালোই চলছে, আ ই ন শৃ ঙ্খ লা পরিস্থিতি উন্নতি করেছে: শফিকুল আলম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৫/২০২৫ ১০:০৯:২৬ পূর্বাহ্ন

দেশ ভালোই চলছে, আ ই ন শৃ ঙ্খ লা পরিস্থিতি উন্নতি করেছে:  শফিকুল আলম

ছবি : সংগৃহীত


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘দেশ ভালোই চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করেছে, যা আগের চেয়ে ভালো।’আজ শুক্রবার বিকেলে মাগুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।  

জাতীয় নির্বাচনের ব্যাপারে প্রেস সচিব বলেন, ‘ইলেকশন (নির্বাচন) আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যেই প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টারা কাজ করে যাচ্ছেন। ’ 

আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগের ব্যাপারে দেশের মানুষের চাহিদা পূরণ হয়েছে এবং তারা সন্তুষ্টি প্রকাশ করেছে।’

সংস্কার নিয়ে তিনি বলেন, ‘যে সমস্ত জায়গায় সংস্কার দরকার, সে সমস্ত জায়গায় সংস্কারের কাজ চলছে। ইতোমধ্যে ইকোনমিতে (অর্থনীতিতে) বড় ধরনের কিছু সংস্কার করা হয়েছে এবং সামনে আরও হবে। পলিটিক্যাল সংস্কারের জন্য কনসুলসেশন কমিশন (ঐকমত্য কমিশন) অনেকগুলো মিটিং করেছে এবং ১৫ মে শেষ হয়েছে। ’

শফিকুল আলম বলেন, ‘অনেকে অস্থির হচ্ছেন। আমরা মনে করি যে আমাদের কাজ খুব ফোকাস হচ্ছে এবং কাজগুলো সঠিক গতিতে সঠিকভাবেই হচ্ছে।’

দেশের গণমাধ্যশম সম্পর্কে প্রেস সচিব বলেন, ‘সরকার গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছে, সেটা শুধু কথা বলার স্বাধীনতা নয়, গণমাধ্যমের স্বাধীনতার জন্য যারা খাটছেন তাদের ডিগনিফাই লাইফের কথা ভাবছে এবং সে জন্য কাজ করে যাচ্ছি। ‘ 

মতবিনিময়ে সভায় সভাপতিত্ব করেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। এ সময় ক্লাবের অর্ধ-শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১