গোলাপগঞ্জে দেবে গেছে সড়ক ও গার্ডওয়াল, ঝুঁ*কিতে শতাধিক পরিবার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

গোলাপগঞ্জে দেবে গেছে সড়ক ও গার্ডওয়াল, ঝুঁ*কিতে শতাধিক পরিবার

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৫/২০২৫ ০১:৪০:২৯ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে দেবে গেছে সড়ক ও গার্ডওয়াল, ঝুঁ*কিতে শতাধিক পরিবার

ছবি নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের শেষ সীমা মৌলভীখালের পৌরসভার অংশে ভাঙন দেখা দেওয়ায় প্রায় ৪০ ফুট আরসিসি ঢালাই সড়ক ও গার্ডওয়াল মাটিসহ দেবে গেছে। ফলে এখন কয়েকটি পরিবার সেখানে ঝুঁকি নিয়ে বসবাস করছে। যদি এই অংশ পরোপুরি ভেঙে যায়, তাহলে নদীর পানি প্রবেশ করে পার্শ্ববর্তী এলাকার শতাধিক পরিবার বন্যায় আক্রান্ত হবে। বর্তমানে সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও দুই দিকের যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, মাত্র ৩ মাস পূর্বে গার্ডওয়াল নদীতে বিলীন হয়ে যায়। হঠাৎ করে রাতে ভেঙে নদীতে চলে যায় রাস্তাসহ গার্ডওয়াল। ফলে বিদ্যুৎবিহীন পুরো এলাকা। যাতায়াত বন্ধ। গার্ডওয়ালের পাশের বাড়ি যেকোনো সময় ভেঙে পড়তে পারে। তাই তারা দ্রুত মেরামত করে শতাধিক পরিবারকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন।

এদিকে সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৈশলী দীপক রঞ্জন দাশ ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, এলাকার মানুষের ভোগান্তি দূর করতে আমরা অতি দ্রত জিও ব্যাগ দিয়ে মেরামত করে দেব।

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ বলেন, ৪ বছর আগে পৌরসভার অর্থায়নে রাস্তাটি পাকাকরণ হয়েছিল। অথচ এখন আর রাস্তাটির অস্তিত্ব নেই। এখানে বিদ্যুতের খুঁটিও ঝুঁকিপূর্ণ। আজ বিশেষ সুবিধায় বিদ্যুৎ চালু করা হয়েছে। আশা করি খুব শীঘ্রই স্থায়ীভাবে ভাঙনরোধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গোলাপগঞ্জ উপজেলা প্রকৈাশলী মাহমুদুল হাসান বলেন, সেখানে যথেষ্ট পরিমাণ কাজ করা হয়েছে। আরসিসি ঢালাই ও গার্ডওয়াল দেওয়া হয়েছে। কিন্তু অতিবৃষ্টির ফলে সুরমা ডাইকের রাস্তা দেবে গেছে। পানি উন্নয়ন বোর্ড ও পৌরসভার উদ্যোগে খুব তাড়াতাড়ি ভাঙনরোধে ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪