আমেরিকায় ২ গ্রুপের সং ঘ র্ষে সিলেটের যুবক নি হ ত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

আমেরিকায় ২ গ্রুপের সং ঘ র্ষে সিলেটের যুবক নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৫/২০২৫ ০৪:০৬:৩৩ পূর্বাহ্ন

আমেরিকায় ২ গ্রুপের সং ঘ র্ষে  সিলেটের যুবক নি হ ত

ছবি : সংগৃহীত


আমেরিকার জারিকা শহরে দুর্বৃত্তদের গুলিতে সিলেটের বিশ্বনাথের ইফজা আহমদ (২৭) নিহত হয়েছেন। সোমবার (২৬ মে) আমেরিকা সময় রাত ৮টায় জারিকা শহরের একটি রাস্তা এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার (২৭ মে) সকালে আমেরিকায় নিহত ইফাজের দাফন সম্পন্ন হয়েছে। তিনি বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের দোহাল গ্রামের শফিক আলীর ছেলে।

বাংলাদেশে থাকা নিহত ইফাজ আহমদের মামা শানুর মিয়া জানান, আমেরিকায় ইফাজ আহমদ স্নাতক পাশ করে একটি প্রাইভেট কম্পাানিতে কাজ করে আসছিল। তার বড় স্বপ্ন ছিল আমেরিকায় নতুন একটি বাসা ক্রয় করা। তার সে স্বপ্ন পূরণ হলো না। দুর্বৃত্তদের গুলিতে তার প্রাণ হারাতে হলো। ইফাজ আহমদের পিতা-মাতাসহ পরিবারের সবাই আমেরিকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।

তিনি জানান, আমেরিকা জারিকা এলাকায় বাঙালি পাড়ায় দুটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে। জরিমানার টাকা নিয়ে ওই দুই গাড়ির চালকের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। পরে দুটি পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়।

এতে গুলিবিদ্ধ হয়ে ইফাজ আহমদ নিহত হন। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৯ টায় নিহতের জানাযার নামাজ শেষে সেখানে দাফন সম্পন্ন হয়। তাদের কাছে আমেরিকা থেকে খবর আসে ইফাজ দুর্ঘটনায় পড়েছে। কি দুর্ঘটনা সেটি বোঝার আগেই খবর আসে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনা শোনার পর থেকে আমরা নির্বাক হয়ে যাই। এমন খবরের জন্য আমরা প্রস্তুত ছিলাম না।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪