জৈন্তাপুরে ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

জৈন্তাপুরে ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৫/২০২৫ ০৪:৫৪:২৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে উপজেলায়  ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। এতে উপজেলার ৬টি ইউনিয়নের ইউপি সদস্যদের নিয়ে তিনটি ব্যাচে বিভক্ত করে এই প্রশিক্ষণ আয়োজন করে জৈন্তাপুর উপজেলা প্রশাসন।

শনিবার (২৪ মে) থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী চলমান এই প্রশিক্ষণ কর্মশালা সোমবার (২৮ মে) পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে  অনুষ্ঠিত হয়।

সমাপনী দিনে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা'র সভাপতিত্বে এবং উপজেলা গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর  বিলাল আহমেদ'র  সঞ্চালনায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রশিক্ষণে বিভিন্ন সেশন পরিচালনা করেন,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: তাসলিমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সমাপনী বক্তব্যে ইউএনও জর্জ মিত্র চাকমা  বলেন, দরিদ্র ও প্রান্তিক জনগণের ন্যায়বিচার প্রাপ্তির পথ সহজ করতে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম চলমান রয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে ইউপি সদস্যদের দক্ষতা বাড়বে এবং তাঁরা মাঠপর্যায়ে মানুষকে এই বিচারিক সেবার সুফল সম্পর্কে সচেতন করতে পারবেন।

প্রশিক্ষণে গ্রাম আদালতের বিচারযোগ্য বিষয়, আবেদন প্রক্রিয়া ও কার্যক্রমের সুচারু প্রয়োগ নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪