গোয়াইনঘাটে ১৩৫ পিস ই-য়াবাসহ গ্রে ফ তার ৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

গোয়াইনঘাটে ১৩৫ পিস ই-য়াবাসহ গ্রে ফ তার ৩

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৭/০৫/২০২৫ ১১:২৪:৫৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ১৩৫ পিস ই-য়াবাসহ গ্রে ফ তার ৩

ছবি : সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে ১৩৫ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৭ মে)বিকেলে উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের নতুন ভাঙা হাওর এলাকায় থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ১৩ নং বিছনাকান্দি ইউনিয়নের নতুন ভাঙা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে আবুল বাশার মিয়া (৩৭), মৃত কটাই মিয়ার ছেলে আব্দুল্লাহ আল মামুন শিবলু (৩৭) ,বাবুল মিয়ার ছেলে শাকিল আহমেদ (২৫)।

পুলিশ জানায়,গোয়াইনঘাট থানার এসআই রকিব ও এএসআই তাবভীর, এএসআই হযরত আলী ও সঙ্গীয় ফোর্স সহ বিছনাকান্দিতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে গোপন সংবাদের ভিওিতে জানতে পারে নতুন ভাঙ্গা হাওর এলাকায় একদল লোক ইয়াবা বিক্রির জন্য অবস্থান নিয়েছে। এসময় পুলিশের অভিযানিক দল তাদের গতিবিধি সুকৌশলে শনাক্ত করে ইয়াবা বিক্রির সময় ১৩৫ পিস ইয়াবা সহ ৩ জনকে আটক করেন। গ্রেফতার কৃতরাদীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে সম্পৃক্তা আছে বলেও জানিয়েছেন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ তিনি বলেন মঙ্গলবার বিকেলে ১৩৫ পিস ইয়াবা সহ তিন জন মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।


জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪