নৈতিক অবক্ষয় থেকে যুব সমাজকে র*ক্ষায় খেলাধুলার বিকল্প নেই: হাকিম চৌধুরী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

নৈতিক অবক্ষয় থেকে যুব সমাজকে র*ক্ষায় খেলাধুলার বিকল্প নেই: হাকিম চৌধুরী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৮/০৫/২০২৫ ০৯:৪৯:২২ পূর্বাহ্ন

নৈতিক অবক্ষয় থেকে যুব সমাজকে র*ক্ষায় খেলাধুলার বিকল্প নেই: হাকিম চৌধুরী

ছবি: নিজস্ব


সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তথ্য প্রযুক্তির এই যুগে নৈতিক অবক্ষয়ের হাত থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। এই ধরণের প্রতিযোগিতায় সামর্থ্যবানদের পৃষ্টপোষকতা দেয়া উচিত।

 বুধবার (২৮ মে) গোয়াইনঘাট লাকী সোনার বাংলা স্পোর্টিং ক্লাব আয়োজিত লেবানন প্রবাসী আব্দুল হান্নানের অর্থায়নে তোয়াকুল ইউনিয়ন পশ্চিম মাঠে অনুষ্ঠিত ২৫তম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকপ মোঃ জসিম উদ্দিন, তোয়াকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামসুদ্দিন আল আজাদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সি এ লুৎফুর রহমান, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন,  তোয়াকুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক খায়রুল আমিন ও যুবদল নেতা সেলিম উদ্দিন প্রমুখ।অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী জনতা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪