হাসপাতাল থেকে লা শের দু’চোখ গায়েব
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

হাসপাতাল থেকে লা শের দু’চোখ গায়েব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৫/২০২৫ ১২:৪৮:৩২ অপরাহ্ন

হাসপাতাল থেকে লা শের দু’চোখ গায়েব

ছবি : সংগৃহীত


রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘর থেকে মাসুম মিয়া (৫২) নামে এক মৃত ব্যক্তির দুই চোখ গায়েব হয়ে গেছে। স্বজন ও প্রতিবেশীদের দাবি, তার দুই চোখ তুলে নেয়া হতে পারে। হাসপাতালের দায়িত্বরতরা বলছেন, মর্গে লাশের দুই চোখ খেয়ে ফেলেছে ইঁদুর। ঘটনাটি নগর জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। নগরীর বুড়িরহাট বাহারদুর সিংহ জিপেরপাড় গ্রামের নাসিম উদ্দিনের ছেলে মাসুম মিয়ার সঙ্গে মঙ্গলবার সকালে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় শ্যালক সায়েদুরের। এ সময় সায়েদুরের লোকজন মাসুমসহ তার পরিবারের সদস্যদের দেশি অস্ত্র দিয়ে আঘাত করে। মাসুমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মেয়ে মারুফা বেগম বাদী হয়ে সায়েদুরসহ ৩ জনকে আসামি করে পরশুরাম থানায় হত্যা মামলা করে।

মঙ্গলবার দুপুরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ হিমঘরে রেখে দেয়। বুধবার সকালে হিমঘর থেকে বের করা হলে দেখা যায় লাশের দুটি চোখ নেই। নিহতের প্রতিবেশী আব্দুল জলিল জানান, হাসপাতালে ওষুধ চুরি হয় শুনেছি। এখন লাশের চোখও চুরি হচ্ছে। চোখ চুরির ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নাম প্রকাশে অনিচ্ছুক রমেকের সর্দার রুমের দায়িত্বপ্রাপ্ত কর্র্মকর্তা বলেন, হাসপাতালের হিমঘরের অবস্থা খুবই খারাপ। ইঁদুরের উৎপাত বেড়েছে। লাশের দু’টি চোখ খেয়ে ফেলেছে ইঁদুর।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার মানিক ইসলাম বলেন, ইঁদুরের উৎপাতে প্রায় এ ধরনের ঘটনা ঘটছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বাইরে আছেন বলে জানান। উপ-পরিচালককে একাধিকবার ফোন করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানার ওসি মাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে সকালে লাশ দেখতে গিয়েছিলাম। লাশের চোখ ছিল না। কী কারণে লাশের চোখ ছিল না, তা তদন্ত করা হচ্ছে। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪