বর্ণাঢ্য আয়োজনে দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপনের লোগো উন্মোচন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপনের লোগো উন্মোচন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১১/২০২৬ ০১:৫৭:৪৭ পূর্বাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপনের লোগো উন্মোচন

ছবি:সংগৃহীত


বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে লোগো ও স্লোগান উন্মোচন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আবদুল মালিক, সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী এবং বিশিষ্ট রাজনীতিবিদ বেদানন্দ ভট্টাচার্য।

অনুষ্ঠানে শতবর্ষ উদযাপনের লোগো ও স্লোগান উন্মোচনের মধ্য দিয়ে বিদ্যালয়ের শতবর্ষ পূর্তির প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

শতবর্ষ উদযাপনের স্লোগান প্রণয়ন করেছেন শামসুল বাসিত শেরো। লোগো ডিজাইন করেছেন ইসমাইল গনী হিমন। লোগো নির্বাচন উপকমিটির আহ্বায়ক ছিলেন শামসুল বাসিত শেরো। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ইয়াহিয়া আহমদ ও ফয়সল মহসিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক ইয়াহিয়া আহমদ।

আয়োজনের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য টি-শার্ট স্পন্সর হিসেবে দায়িত্ব পালন করেন শফিকুল ইসলাম শফিক। আপ্যায়নের দায়িত্বে ছিলেন মোহাম্মদ এহছানুল হক তাহের।

উল্লেখ্য, ১৯২৮ সালে প্রতিষ্ঠিত দি এইডেড হাই স্কুল ২০২৮ সালে শতবর্ষে পদার্পণ করবে। এ উপলক্ষে ২০২৮ সালের জানুয়ারিতে তিন দিনব্যাপী শতবর্ষ উদযাপন ও প্রাক্তন ছাত্র-শিক্ষক মহামিলনমেলার আয়োজনের প্রস্তুতি চলছে। এই আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের শত বছরের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় স্মৃতিকে উদযাপনের পাশাপাশি দেশ-বিদেশে ছড়িয়ে থাকা প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা