বিয়ানীবাজার সী*মান্তে ২১ জনকে বি*এসএফ'র পু*শ ইন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

বিয়ানীবাজার সী*মান্তে ২১ জনকে বি*এসএফ'র পু*শ ইন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০৫/২০২৫ ০২:৫৩:১৮ পূর্বাহ্ন

বিয়ানীবাজার সী*মান্তে ২১ জনকে বি*এসএফ'র পু*শ ইন


সিলেটের বিয়ানীবাজার উপজেলার সীমান্ত দিয়ে ২১ জনকে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার সকালে উপজেলার মুড়িয়া ইউনিয়নের নওয়াগ্রাম সীমান্ত থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, নওয়াগ্রাম সীমান্ত এলাকায় আজ ভোরে অভিযান চালান ৫২ বিজিবির নওয়াগ্রাম বিওপি সদস্যরা। এসময় ভারত থেকে পাঠানো ২১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৮ শিশু, ৫ জন পুরুষ ও ৮ জন নারী।

আটক ব্যক্তিদের অস্থায়ীভাবে একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়। পরবর্তীতে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা বিভিন্ন সময় কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। এসব ব্যক্তিদের মধ্যে নড়াইল ও টুঙ্গিপাড়ার বাসিন্দা আছেন। তারা ভারতে দিনমজুরের কাজ করতেন। সেখানকার পুলিশ তাদের আটক করে। পরে তাদের বিভিন্নভাবে সিলেটের সীমান্ত এলাকা দিয়ে ঠেলে পাঠানো হয়েছে। 

আটকৃতরা হলেন- কেরামত শেখ (৬০), রমেছা বেগম (৫৫), বিষ্টুপুরের কুলছুম শেখ (২০), ওমর শেখ (২ মাস), নড়াগেতির জহুরা বেগম (৬০), সোহাগী বেগম (৩২), সিদ্দিক শিকদার (১৮), সুমাইয়া বেগম (১১), রাফি শিকদার (৯), হাসান শিকদার (৩), কালিয়া উপজেলার জুয়েল শাহানুর শেখ (২৮), মরিয়ম খাতুন(২৫),আমেনা খাতুন (৮),আনার শেখ (২ মাস), তাছলিমা বেগম (৩৫), ইয়ামিন (১৭), ইয়াসিন (৫), ইয়াকুব (৪), রোকসানা (৩৫), গোপালগঞ্জের আজগর আলী (৪০) ও ইতি বেগম (৩৬)।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশরাফ উজ্জামান বলেন, ২১ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ২৫ মে একই সীমান্ত দিয়ে আসা ৩২ জনকে আটক করেছিল বিজিবি। আটক ব্যক্তিদের সবাই বাংলাদেশের নাগরিক।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪