মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট-এর সদস্য আহ্বান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট-এর সদস্য আহ্বান

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৯/০৫/২০২৫ ০৫:০৯:২৩ পূর্বাহ্ন

মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট-এর সদস্য আহ্বান

ছবি : সংগৃহীত


মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট-এর কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করার লক্ষ্যে নতুন সদস্য অন্তর্ভুক্তির আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের আহ্বায়ক মাসুদ আহমদ রনি এবং সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলাম এই আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে সদস্যপদ লাভে আগ্রহীদের নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করতে অনুরোধ জানানো হয়েছে। সিলেটে কর্মরত যেসব সাংবাদিক সরকার অনুমোদিত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া এবং নিউজ এজেন্সিতে মাল্টিমিডিয়া জার্নালিস্ট হিসেবে কর্মরত রয়েছেন, তারা সবাই সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারবেন। আগামী ২৯ মে বৃহস্পতিবার থেকে এসোসিয়েশনের সদস্য সচিব অথবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ১ জুন ২০২৫, রবিবার থেকে।

আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের বিষয়ে বিস্তারিত জানতে নিম্নোক্ত মোবাইল নম্বর দু’টিতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে: ০১৭১৬-২৪৩৫০৮ ০১৯৫৪-৫৯০২৪৩।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪