তিন দফা দাবীতে বিশ্বনাথে প্রাথমিকের শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবি*রতি পালন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

তিন দফা দাবীতে বিশ্বনাথে প্রাথমিকের শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবি*রতি পালন

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৫/২০২৫ ০৭:৫৩:৩৮ পূর্বাহ্ন

তিন দফা দাবীতে বিশ্বনাথে প্রাথমিকের শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবি*রতি পালন

ছবি: নিজস্ব


সারা দেশের ন্যায় সিলেটের বিশ্বনাথে তিন দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার (২৯ মে) ‘পূর্ণ দিবস কর্ম বিরতি’ কর্মসূচি পালন করেছেন প্রাথমিক  বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ‘১১তম গ্রেডে বেতন, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন, প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি’ ওই ৩ দফা দাবিতে গত ২৬ মে থেকে পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করে আসছেন প্রাথমিকের শিক্ষকরা। আজও উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক গণ এই কর্মসূচি পালন করেন।

এর পূর্বে ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’র ব্যানারে গত ৫-১৫ মে পর্যন্ত প্রত্যেক প্রত্যেক কর্ম দিবসে ১ ঘণ্টা করে কর্ম বিরতি, ১৬-২০ মে পর্যন্ত প্রত্যেক প্রত্যেক কর্ম দিবসে ২ ঘণ্টা করে কর্ম বিরতি এবং ২১-২৫ মে পর্যন্ত প্রত্যেক প্রত্যেক কর্ম দিবসে অর্ধ দিবসে কর্ম বিরতি পালন করেছেন প্রাথমিকের শিক্ষকরা।

এদিকে, প্রাথমিক শিক্ষকরা কর্ম বিরতি পালনে থাকলেও তীব্র ঝড়-বৃষ্টি উপেক্ষা করে বিদ্যালয়ে যেতে হচ্ছে শিক্ষার্থীদেরকে। আর বিদ্যালয়ে গিয়ে পড়া-লেখা না হওয়ার ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকদেরকে।

প্রাাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য মতে, বর্তমানে সারা দেশে প্রায় ৬৫ হাজারের বেশি সরকারি প্রাাথমিক বিদ্যালয়ে প্রায় পৌনে ৪ লাখেরও বেশি শিক্ষক কর্মরত আছেন। তাদের মধ্যে প্রধান শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড ১১তম এবং সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম।

এব্যাপারে বিশ্বনাথ উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুবের সাথে একাধিকবার তার ব্যক্তিগত মোবাইল নাম্বারে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪