নির্বাচন কোন স্থায়ী সমাধান নয়: সিলেটে নূরুল করিম আকরাম
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

নির্বাচন কোন স্থায়ী সমাধান নয়: সিলেটে নূরুল করিম আকরাম

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৩০/০৫/২০২৫ ০৭:৫৫:৩১ পূর্বাহ্ন

নির্বাচন কোন স্থায়ী সমাধান নয়: সিলেটে নূরুল করিম আকরাম

ছবি: নিজস্ব


ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা নূরুল করিম আকরাম বলেছেন, নির্বাচন কোন স্থায়ী সমাধান নয়। বরং সংস্কারের মাধ্যমে দেশের প্রতিটি সেক্টর থেকে দূর্নীতি, দুঃশাসন ও স্বজনপ্রীতি নির্মূল করে আগামীর বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি সুখী সমৃদ্ধশালী ও উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি। এতেই বিপ্লব পরবর্তী এদেশের গণমানুষের আশার প্রতিফলন ঘটবে। আর এজন্য ইসলামী আন্দোলনের সর্বস্তরের দায়িত্বশীলকে সার্বিক বিষয়ে দক্ষতা অর্জন করে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখতে আরো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেননা সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে প্রশিক্ষিত জনশক্তির কোন বিকল্প নেই।

শুক্রবার (৩০ মে) বিকাল ২টায় মহানগর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে দায়িত্বশীল তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজজের সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আরিফুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট হাফিজ মাওলানা মাহমুদুল হাসান।

আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা আসআদ উদ্দিন, সহ সভাপতি মাওলানা আব্দুস শহিদ, জয়েন্ট সেক্রেটারী প্রভাষক বুরহান উদ্দিন, এসিস্টেন্ট সেক্রেটারী মাওলানা বদরুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক মাওলান মতিউর রহমান, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রনি, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহিবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক আরিফুল রহমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মকবুল হোসাইন সহ থানা শাখার দায়িত্বশীলবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪