জেলা ক্রীড়া অফিসের 'মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

জেলা ক্রীড়া অফিসের 'মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৩০/০৫/২০২৫ ১০:১৬:৪৭ পূর্বাহ্ন

জেলা ক্রীড়া অফিসের 'মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

ছবি : সংগৃহীত


বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিস সিলেটের আয়োজনে 'মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৫) ২০২৫' এর সমাপনী ও সনদপত্র বিতরণ সম্পন্ন হয়েছে।  শুক্রবার (৩০ মে) সিলেটে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের ভ্যেনুতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা ক্রীড়া অফিসার, সিলেট ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য- সচিব মো: নূর হোসেন এর সভাপতিত্বে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের গোল্ডেন বয় খ্যাত ফুটবলার সাহাজ উদ্দিন টিপু, স্বনামধন্য ফুটবল কোচ জাহান-ই- আলম নূরী রাহেল, সিলেট জেলা  সোনালী অতীত ফুটবলের সভাপতি কামরুল হাসান, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য আজিজুর রহমান মিটন,  ফুটবল কোচ খালেদ আহমদ, ফুটবল  কোচ সোহেল আহমদ, ফুটবল কোচ হাবিবুর রহমান রিপন, কোচ সালাউদ্দিন রাজু প্রমুখ। সাফল্যজনকভাবে উক্ত মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের  মাঝে সনদপত্র ও অন্যান্য পুরস্কার প্রদান করা হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪