ম ব জা*স্টিস সরকারের নাটকীয় খেলা: সেলিমা রহমান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

ম ব জা*স্টিস সরকারের নাটকীয় খেলা: সেলিমা রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৬/২০২৫ ১১:৪২:০৪ পূর্বাহ্ন

ম ব জা*স্টিস সরকারের নাটকীয় খেলা: সেলিমা রহমান

ছবি : সংগৃহীত


মব জাস্টিস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটা নাটকীয় খেলা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

রোববার (১ জুন) বিকেলে নরসিংদীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা মহিলা দল আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সেলিমা রহমান সরকারের সমালোচনা করে বলেন, সরকার এ নাটকগুলো দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। আইনশৃঙ্খলা তারা দেখছেই না, আইনশৃঙ্খলা শেষ হয়ে গেছে। গুম, খুন, অত্যাচার বেড়ে গেছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে। নারীরা রাস্তায় বের হলেই ইভটিজিং হচ্ছে। মব জাস্টিজের নামে বিভিন্ন জায়গায় দাবি দাওয়া চলছে। এটাই হলো তাদের কাজ।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সংস্কারের কথা বলছেন, সংস্কার করছেন না কেন?

আইনশৃঙ্খলা ঠিক করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেত্রী বলেন, শুধু পুলিশের পোশাক পরিবর্তন করলেই সংস্কার হবে না। সংস্কার করতে হবে মানুষের মনের ভেতর দিয়ে। ১০ মাসে কী সংস্কার করেছেন, আপনারা আছেন বিদেশি চমক আর কথা নিয়ে। এভাবে দিন চলবে না। ডিসেম্বরেই নির্বাচন শেষ করতে হবে।আলোচনা সভা শেষে দোয়াসহ খাবার বিতরণ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন সেলিমা রহমান।

জেলা শিশু একাডেমি মিলানায়তনে জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম মায়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক বেগম শিরিন সুলতানা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না আহমেদ প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী