জৈন্তাপুর ও কানাইঘাটে ১০ লাখ টাকার ম*দ ও গরু জ*ব্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

জৈন্তাপুর ও কানাইঘাটে ১০ লাখ টাকার ম*দ ও গরু জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/১০/২০২৫ ০৩:০৬:০৫ অপরাহ্ন

জৈন্তাপুর ও কানাইঘাটে ১০ লাখ টাকার ম*দ ও গরু জ*ব্দ


সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) পৃথক অভিযানে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় মদ ও ৬টি গরু জব্দ করেছে।

১৯ বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১০ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট বিওপি'র একটি টহলদল কানাইঘাট উপজেলার বড়বন্দবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ভারতীয় ৫১ বোতল মদ ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। জব্দকৃত মদ ও অটোরিকশার আনুমানিক সিজারমূল্য ৫ লাখ ৫১ হাজার টাকা।

একই দিনে জৈন্তাপুর বিওপি'র একটি টহলদল জৈন্তাপুর উপজেলার জমদোয়ার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৬টি গরু জব্দ করে। এসব গরুর সিজারমূল্য আনুমানিক ৪ লাখ ২০ হাজার টাকা।

দুই অভিযানে জব্দকৃত মালামালের মোট সিজারমূল্য ৯ লাখ ৭১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। জব্দকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং গরু কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা