গোয়াইনঘাটে সনাতন ধর্মাবলম্বীদের সাথে হাকিম চৌধুরীর মতবিনিময়
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে সনাতন ধর্মাবলম্বীদের সাথে হাকিম চৌধুরীর মতবিনিময়

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০/১০/২০২৫ ১০:০০:০৮ অপরাহ্ন

গোয়াইনঘাটে সনাতন ধর্মাবলম্বীদের সাথে হাকিম চৌধুরীর মতবিনিময়

সংগৃহিত


সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বিএনপি দীর্ঘ দেড় যুগ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। বিএনপি সবার আগে বাংলাদেশ স্লোগানকে ধারণ করে সকল ধর্মের মানুষকে নিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কাজ করছে। আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফা রূপরেখা প্রণয়ন করেছেন। এই ৩১ দফার ভিত্তিতেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা হবে। যেখানে ধর্ম ধর্ম যার যার, রাষ্ট্র সবার থাকবে।

তিনি শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট উপজেলা জলুরমুখ দূর্গা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

স্থানীয় মুরব্বী দসর মেম্বারের সভাপতিত্বে ও লিলমনি বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক এড শাহজাহান সিদ্দিকী, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজন, বিএনপি নেতা আব্দুল মালিক, রাশিদ আলী, গোয়াইনঘাট উপজেলা যুবদল নেতা  তরিকুল, ওয়ারিস, ওয়াদুদ, কৃষকদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম, যুবদল নেতা রুমেল, দিদারুল আলম, এয়াহিয়া, শাহরিয়ার আহমেদ মনসুর ও ছাত্রদল নেতা নাসিম আহমেদ প্রমুখ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা