সিলেটে মা*দকসহ দুইজন আ*টক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

সিলেটে মা*দকসহ দুইজন আ*টক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২/১০/২০২৫ ০৩:০৩:৪৪ অপরাহ্ন

সিলেটে মা*দকসহ দুইজন আ*টক


সিলেট নগরীর শিবগঞ্জ ও ঝালোপাড়ায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। 

পুলিশ জানায়, শনিবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে শিবগঞ্জস্থ রয়্যাল এনফিল্ড শোরুমের সামনে অভিযান চালিয়ে শেখর ঘোষকে (৩৪) আটক করা হয়। তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক শেখর ঘোষ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার আমু চা-বাগানের মহেশ ঘোষের ছেলে। 

অন্যদিকে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে দক্ষিণ সুরমার ঝালোপাড়া জামে মসজিদের সামনের পাকা সড়ক থেকে রাকিব হোসেন (২২) নামের এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

আটক রাকিব নগরীর চৌকিদেখি এলাকার ৬৯ নম্বর বাসার মো. ইউনুছের ছেলে। 

আটক দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা